Monday, April 24, 2023

আর যেই সে বলতে যাচ্ছিলো : translation from Akhil Katyal

আর যেই সে বলতে যাচ্ছিলো 


একটা বড় কিছু, যেমন ধরো “ভালবাসি”
অথবা “মাফ করে দাও”, আমি ইংরিজি 
থেকে বদলে নিতাম শোনার ভাষা
শুনতাম একই কথা অচেনা শব্দে।

তাও ঠিক যেমন শোনায় তেমনি:
গায়ে বিন্দুবিন্দু কাঁটা দেওয়া
মুখের তালু শুকিয়ে যাওয়া
নিরুত্তর থাকা।

হয়তো প্রেমের সকল চাওয়াই এমন 
যে ভাষা সবসময়েই লাগে অচেনা অজানা
—সেই একই ভাষাতে আবার আমাদের 
ক্ষমাও চাইতে পারতে হয়॥



2 comments: