একটা জায়গা খুঁজে নেয়ার সময় এসেছে
একটা জায়গা খুঁজে নেয়ার সময় এসেছে
যেখানে আমরা দুজনে চুপচাপ বসতে পারি।
আমি বকবক করেছি ক্রমাগত
কখনো স্টাফরুম-এ,কখনো করিডোরে, কখনো বা রেস্টুরেন্ট-এ
যখন তুমি থাকো না তখনও
আমি মাথার মধ্যে কথোপকথন চালিয়ে যাই।
এই কবিতাটাই যেমন ধরো
প্রায় আটচল্লিশটা অতিরিক্ত শব্দাবলী।
No comments:
Post a Comment