People who we thought we were
Are no longer quite the same.
In time’s passing we mend and err
and mend only to err again.
What we thought we left behind
We’ve carried under our skin so far
We were told to pay no mind
For wounds heal and leave a scar.
Now we find we ducked passing time
And stayed exactly where we started
Moving forward in realistic mime
Body and soul quite parted.
Now knowing better what we lack
See that time in passing held us back.
পালানো সময়ের চতুর্দশপদী কবিতা
ভেবেছিলুম আমরা আসলে ঠিক যেমন
রইলুম না আমরাই তো সেই একই।
সময়ের কালে মেরামতি আর ভুলের যত ভাঙন
সেই মেরামত করা, জানি ভুল আবার হবে ঠিকই।
যা পিছনে ফেলে এসেছি বলে নিশ্চিত ছিল জানা
চামড়ার কোষে তাকেই তো এত দূর এনেছি
মনে বইব অতীতের সে ভার, সেটাই ছিল মানা
ঘা তো শুকোবেই শুধু দাগ থেকে যায় শুনেছি।
এখন দেখি সময়ের কাছে বসে আছি হেরো হয়ে
সেখানেই আছি আটকে গোড়ায় ছিলুম যেখানে
এগোনোর ভ্রম শুধু বাস্তবিক মূকাভিনয়ে
শরীর আর মনের ফারাক মাপি শতেক যোজনে।
কিসের অভাব এখন ভালোই বুঝি তাই
দেখি কালের পথে পিছু টেনেছিল পালানো সময়টাই।
beautiful!
ReplyDeleteutshaho dewata khub punyo kaaj
ReplyDelete